• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্যাভর আয়োজিত আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ সাফল্যের সাথে অংশ নিয়েছে প্রাচীনতম “ট্রেডলিংকার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড”

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৪
স্যাভর আয়োজিত আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ সাফল্যের সাথে অংশ নিয়েছে প্রাচীনতম “ট্রেডলিংকার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড”

রিপোর্ট: রাজীব-তাজ

ঢাকার আইসিসিবি কনভেনশন হল-৩ এ অনুষ্ঠিত স্যাভর ইন্টারন্যাশনাল আয়োজিত আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ অংশ নিয়েছে বাংলাদেশের সুনামধারী ট্রেডলিংকার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। প্রথমবারের মত এবার এক্সপোতে অংশ নিল এই প্রকৌশল এবং কন্ট্রাক্টিং কোম্পানীটি। ১৯৮০ সাল থেকে ব্যবসা শুরুর পর বাংলাদেশ সরকারের শ্রেষ্ঠমানের অসংখ্য সব প্রজেক্ট বাস্তবায়ন করেছে ট্রেডলিংকার্স। ইন্ডাস্ট্রি জগতে যাবতীয় এইচবিএসি স্যলুশন, রেফ্রিজারেশন স্যলুশন, বিবিধ কোল্ড স্টোরেজ, ভিআরএফ, সেন্টাল এসি, ডেইরী/ ফিস প্রসেসিং প্লান্টস, আইসক্রীম প্লান্টস, মিট প্রসেসিং কমপ্লেক্স ইত্যাদি। এ সংক্রান্ত যাবতীয় নকশা- পরিকল্পনা কন্সাল্টেন্সী সহ বিশাল সব সাপ্লাই চেইন এর কাজের সাক্ষর রেখে চলেছে ট্রেডলিংকার্স। প্রায় ৪০০ প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করেছে তিন প্রজন্মের ব্যবসা ধরে রাখা কোম্পানীটি। বাংলাদেশের নীতিমালা ও বিধিবিধানের সাথে সামঞ্জস্য রেখে সফলভাবে সময়মত প্রজেক্ট বাস্তবায়নে সগৌরবে এগিয়ে চলছে এটি। মিল্কভিটা, আড়ং, পোলার, ড্যানিশ, স্টারশিপ, দেশীমিট সহ সরকারী স্তরের খাদ্য অধিদপ্তর, বিএডিসি, বা ম উ ক- ইত্যাদি প্রজেক্ট পুরো বাস্তবায়ন করেছে তারা। বিখ্যাত জনসন- কন্ট্রোলস এদের অংশীদার হিসেবে কাজ করে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক সাজিদ হাসান চৌধুরী (কামরান), তিনি তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে পিতা এবং পিতামহের পরে ব্যবসার হাল ধরেছেন এবং দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন।
কোম্পানীর করপোরেট অফিস- নাভানা শেফালী, বাড়ি ১১, রোড ১৪, গুলশান ১, ঢাকা৷ বিস্তারিত জানতে ইমেইল করা যাবে- tlc@tlcbd.com