• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল


সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ০১৮২৬০৯৫৩১৮ নম্বর হতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এর নাম ব্যবহার করে কিংবা তাঁর আত্মীয় পরিচয় প্রদান করে বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার নিকট ফোনকল করা হচ্ছে। উক্ত ফোনকলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধা প্রদান করা হবে মর্মে আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, মাননীয় প্রতিমন্ত্রী কিংবা তাঁর দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণরূপে প্রতারণামূলক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।

উল্লেখ্য যে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এ বিষয়ে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অতএব, উক্ত ০১৮২৬০৯৫৩১৮ নম্বরসহ এ ধরনের কোনো ফোনকল বা প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930