• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‍্যালী, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫, সকালে, শহরের পুরাতন বাসস্ট্যান্ড জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ স্থলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট দীপংকর বনিক সুজিত।

পরবর্তীতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও এবং সুনামগঞ্জ ড্যাবের সভাপতি রফিকুল ইসলাম ,সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া,লিয়াকত আলী, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী,মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য (দপ্তরের দায়িত্ব প্রাপ্ত) দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন আপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি,এডভোকেট আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা,আতহাব চৌধুরী হাসান,আসাদুজ্জামান সাগর,মাছুম বিল্লাহ,জুবায়ের আহমদ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930