• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’র পতেঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫
সিএমপি’র পতেঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

সিএমপি’র পতেঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ০১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ , ০৫টি মোবাইল, ০২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশী সিগারেট সহ প্রায় ১,৬০,০০০০০ (এক কোটি ষাট লক্ষ) টাকার স্বর্ণলংকার ও মালামাল উদ্ধার সহ গ্রেফতার ০৫ জন

পতেঙ্গা থানার এসআই/মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৪/০৪/২৫ তারিখ রাত ১১.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন এয়ারপোর্ট মোড়ে চেকপোষ্ট করে সন্দিগ্ধ গাড়ী তল্লাশী করে আসামী ১। মোঃ তৌফিকুর রহমান সোহাগ (৩৭), ২। মোঃ আকিদুল আলম শান্ত (২২), ৩। মোঃ হাসান মুরাদ (২৪), ৪। মোঃ নাইমুল হক (২০) দের কে আটক করেন এবং তাদের হেফাজত হতে ০১ কেজি ১৫৫ গ্রাম স্বর্ণ , ০৫টি মোবাইল, ০২টি ল্যাপটপ ও ১৩ কাট বিদেশী সিগারেট সহ প্রায় ১,৬০,০০০০০ (এক কোটি ষাট লক্ষ) টাকার মালামাল উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক অপর সহযোগী আসামী ৫। মোঃ মনির আহমেদ (৪৮) কে এয়ারপোর্টের সামনে ১৫ নং ঘাট এলাকা হতে গ্রেফতার করা হয়। এই ব্যাপারে পতেঙ্গা থানার মামলা নং—০৪, তারিখ—০৫/০৪/২০২৫ ইং ধারা—The Special Powers Act-1974 এর ধারা—২৫ B এর ১(ন)/২৫ উ রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।