• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক

রাঙামাটি ৩০ ডিসেম্বর : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এবং সাধারণ সম্পাদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।

আজ এক শোকবার্তায় জুুই চাকমা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। দেশের সংসদীয় গণতন্ত্রের উত্তরণে এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমার বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ ও রাজনৈতিক শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।