সাবেক এমপি হারুনুর রশিদ হারুন সম্প্রতি এক ভাষণে হিন্দুদের পূজাকে “শয়তানের ইবাদত” হিসেবে অভিহিত করায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
পূজা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দরা যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, এই বক্তব্য সারাদেশে সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।নেতৃবৃন্দ এই বক্তব্যকে ধর্ম অবমাননা বলে মনে করে।
নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে আরও লক্ষ্য করছে যে, এই ব্যক্তি আগামী নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পেয়েছেন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি অবিলম্বে তার মনোনয়ন বাতিল, দল থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছে, অন্যদিকে ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, নেতৃবৃন্দ ক্ষোভের সঙ্গে আরও লক্ষ্য করছেন যে, এই ব্যক্তি আগামী নির্বাচনে একটি প্রধান দলের মনোনয়ন পেয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি অবিলম্বে তার মনোনয়ন বাতিল এবং দল থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট দলের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে ধর্ম অবমাননার অভিযোগে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল যৌথ এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন।