• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সর্বজনীন পেনশন স্কিমে সহযোগিতার জন্য ১৭টি বেসরকারি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
সর্বজনীন পেনশন স্কিমে সহযোগিতার জন্য ১৭টি বেসরকারি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন আরও গতিশীল করার লক্ষ্যে, জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) আজ ১৭টি বেসরকারি ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বা ক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে নিবন্ধন, চাঁদা সংগ্রহ এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) সংযুক্তিকরণ প্রক্রিয়াকে সহজতর করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার বেসরকারি ব্যাংকসমূহকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান এবং এ স্কিমের প্রচার জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন যাতে জন সাধারণের ব্যাপক অংশগ্রহণনিশ্চিত করা যায়। ড. মজুমদার বলেন, “সর্বজনীন পেনশন স্কিমের সফল বাস্তবায়নে তপশিলি ব্যাংকসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।।” তিনি ব্যাংকগুলিকে আহ্বান জানান, তারা যেন তাদের গ্রাহকদের এই স্কিমে নিবন্ধন ও চাঁদা প্রদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে স র্বসাধারণের ভবিষ্যত আর্থিকভাবে সুরক্ষা নিশ্চিতকরণে ইতিবাচক অবদান রাখেন।

অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নি র্বাহী চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন খান। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকগ ণ উপস্থিত ছিলেন। ব্যাংকগুলো হলো:

ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক লিমিটেড, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পি এলসি, যমুনা ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, মারকেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাং ক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, সী মান্ত ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 1

এ চুক্তির মাধ্যমে এখন পর্যন্ত ৪১টি ব্যাংক সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সম্পৃক্ত হয়েছে। অবশিষ্ট দেশীয় মালিকানাধীন ব্যাংকগুলোর সাথেও পর্যায়ক্রমে একই ধরনের চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা রয়ে ছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমে চারটি পৃথক কর্মসূচি রয়েছে প্রবাস, প্র গতি, সুরক্ষা এবং সমতা, যথা-ক্রমে প্রবাসী, বেসরকারি খাতের কর্মচারী, স্বনিয়োজিত (Self-Employe d) এবং নিম্ন-আয়ের জনগণের জন্য প্রণীত। প্রতিটি অংশগ্রহণকারীর জন্য একটি ইউনিক পেনশন আইডি প্রদান করা হয়, যার মাধ্যমে তারা অনলাইনে তাৎক্ষণিকভাবে তাদের চাঁদা এবং মুনাফা পর্যবে ক্ষণ করতে পারেন। অবসরোত্তর আর্থিক নিরাপত্তার পাশাপাশি, এই স্কিমে আয়কর রেয়াত, ঋণ সুবিধা এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি সহঅংশীদারিত্বের সুবিধাও রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930