• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়কে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়কে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।

তিনি উল্লেখ করেন যে, এই দেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়—বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। এই পবিত্র উপলক্ষ্যে তিনি প্রত্যাশা করেন যে, আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়ে সমাজের মঙ্গলের জন্য হয়।

জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করা, দুর্বলদের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিশেষে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031