• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি রিপোর্ট করার আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২৫
সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি রিপোর্ট করার আহ্বান

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি আজ থেকে সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্ট এর বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে ।

হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে প্রাপ্ত অভিযোগগুলো জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রাথমিক যাচাই-বাছাই এর পর বিটিআরসি’র মাধ্যমে প্ল্যাটফর্ম গুলোতে রিপোর্ট করবে।

উল্লেখ্য, সরকার সোশ্যাল মিডিয়ার কোন পোস্ট ডাউন করতে পারেনা, সরকার শুধুমাত্র যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সাথে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্ম এর কাছে রিপোর্ট করতে পারে।

মনে রাখা দরকার, হেট speech যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়- সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসাবে ব্যবহার করা থেকে বিরত থাকার পাশাপাশি দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হতে জনসাধারণকে আহ্বান জানাচ্ছে।

যে নাম্বার এবং ইমেইলে রিপোর্ট করা যাবে:
হোয়াটসঅ্যাপ নাম্বার 01308332592,
মেইল notify@ncsa.gov.bd

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031