ঢাকার দয়াগন্জে শ্রীশ্রী জাতীয় শিবমন্দির উন্নয়ন পরিচালনা পরিষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দেশের রাজনৈতিক পট পরিবর্তন এর সাথে সাথে সারাদেশে সংখ্যালঘুদের মন্দিরে হামলা,
নির্যাতন,লুটপাট, এর প্রতিবাদে অনুষ্ঠিত সভায় সনাতন ধর্মালম্বীদের সকল মা-ভাই-বোনেরা উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল ইসলাম টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার শাহাবুদ্দিন আহমেদ,৪০ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মোঃ মাহবুবুর রহমান,সাধারণ সম্পাদক মো: মোসলেম উদ্দিন শাহ সহ অন্যানরা।
সভার পরবর্তীতে সবার উপস্থিতিতে শিব মন্দির উন্নয়ন পরিচালনা পরিষদ এর সভাপতি সুমন সাহা এবং সাধারণ সম্পাদক রবিনকে নির্বাচিত করা হয়।