• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শ্রীলংকার যুব প্রতিনিধি দলের ঢাবি অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব পরিদর্শন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫
শ্রীলংকার যুব প্রতিনিধি দলের ঢাবি অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব পরিদর্শন

১৯-সদস্য বিশিষ্ট শ্রীলংকার একটি যুব প্রতিনিধি দল আজ ২৮ আগস্ট ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব পরিদর্শন করেন।

এসময় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক আইনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। উভয় দেশের তরুণরা গণতন্ত্র, যুব নেতৃত্ব ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। যুব প্রতিনিধিদলের মধ্যে ছিলেন শ্রীলংকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং তরুণ পার্লামেন্টের কয়েকজন সদস্য। তারা আসন্ন ডাকসু নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান।

এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি ভবিষ্যতে বাংলাদেশ এবং শ্রীলংকার যুবসমাজের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন। অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত করা এবং আঞ্চলিক সংলাপকে শক্তিশালী করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930