বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থী জুলাই যোদ্ধা রেজোয়ান আহমেদ উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়ে চীনে যাচ্ছেন। মেধাবী এ শিক্ষার্থীর বিমান খরচের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
শনিবার, আগস্ট ২৩, ২০২৫, শিবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে রেজোয়ান আহমেদের হাতে বিমান ভাড়ার নগদ অর্থ তুলে দেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. কুদরত-ই-জাহান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।