• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

লংগদুতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৫
লংগদুতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, ইউপিডিএফ সদস্য নিহত

বিজয় ধর, রাঙামাটি

রাঙামাটির লংগদু উপজেলায় নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোলাগুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক স্বশস্ত্র সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকালে উপজেলার কাট্টলী বিলের বন্ধুকভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় এম আর রাইফেল একটি, এ্যামো ৩০ রাউন্ড, সেনাবাহিনীর নকল পোশাক, মুঠোফোন ১২ টি, বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড ০২ টি, ব্যাগ ০৫ টি, কম্বল ১০ টি, নগদ টাকা এবং বিভিন্ন প্রকারের নথি সামগ্রী উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসময় গোলাগুলিতে একজন সন্ত্রাসী নিহত হলেও বাকিরা পালিয়ে যায়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930