• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রিহ্যাব ফেয়ার-২০২৪ পর্দা নামছে আগামীকাল

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪
রিহ্যাব ফেয়ার-২০২৪ পর্দা নামছে আগামীকাল

পর্দা নামছে রিহ্যাব ফেয়ার-২০২৪ এর। গত ২৩ তারিখ বিআইসিসি,আগারগাঁও, ঢাকাতে ৫ দিনব্যাপী এবারের মেলা শুরু হয়।মেলার ৪ দিন ব্যাপক ক্রেতা দর্শনার্থীর সমাগম হয়। আগামীকাল শুক্রবার মেলা শেষ হবে রাত ৯ টায়।মেলার মাধ্যমে আবাসন খাতের অচলাবস্থা কাটিয়ে উঠার চেষ্টা করছে বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলায় অংশ নিয়েছে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস এর প্রতিষ্ঠান আক্তার প্রপাটির্জ লিঃ। তিনি বলেন,মেলায় পজিটিভ সাড়া পাচ্ছি।তিনি বলেন, মেট্রোরেল থাকায় উত্তরার দিকে ফ্ল্যাটের চাহিদা অনেক বেশি। আবার দামের কারণে মিরপুরের দিকে ফ্ল্যাট খুঁছেন কেউ কেউ।ড্যাপ সংশোধন হলে মেলার মাধ্যমে আবাসন খাত ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা তার।

রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট-৩ ইঞ্জি. আব্দুল লতিফ এর প্রতিষ্ঠান ব্যাসিক বিল্ডার্স লিঃ। ছোট থেকে মাঝারি সব ধরনের প্রকল্প নিয়ে মেলায় হাজির হয়েছেন তিনি। রিহ্যাব এর নেতা জানান, স্বল্প এবং মধ্য এবং উচ্চবিত্ত সব ধরণের ফ্ল্যাট রয়েছে তারা বিভিন্ন প্রকল্পে।

মেলায় অংশ নিয়েছে রিয়েল এস্টেট খাতের প্রতিষ্ঠান হক হোম এ্যান্ড বিল্ডার্স লিঃ। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাব পরিচালক ইমদাদুল হক জানান,“বিগত সময়ের তুলনায় ভাল সাড়া পেয়েছি। আশা করছি আগামীকাল আরো ভাল সাড়া পাবো কারণ কাল শেষ এবং ছুটির দিন’’। বিশেষ করে আমাদের হক রেডিমিক্স এই মেলায় ব্যাপক সাড়া পেয়েছে। সব কিছু মিলে আমি বলবো এই মেলা সফল এবং আমাদের সংকট কাটাতে সহায়তা করবে।”

এম এইচ এম প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোশাররফ হোসেন মিন্টু বলেন আগামীকাল শুক্রবার ও মেলার শেষ দিন অনেক ক্রেতা দর্শনার্থী আসবে এবং তারা তাদের কাংখিত ফ্ল্যাট টি খুঁজে নিতে পারবে। আমরাও মেলা উপলক্ষে আমাদের প্রকল্পের বিভিন্ন ফ্ল্যাট বিশাল ডিস্কাউন্টে তাদের কাছে বিক্রি করতে পারবো বলে আশাবাদী ।

মেলায় শুধু রিয়েল এসেট প্রতিষ্ঠানই অংশ গ্রহণ করেনি ফ্ল্যাট বেচাকেনার জন্য অংশ গ্রহণ করেছে রিয়েলটস নামে একটি প্রতিষ্টান। নতুন পুরাতন সব ধরনের ফ্ল্যাট, ল্যান্ড এবং বাণিজ্যিক স্পেস বিক্রি করছে তারা।

১২০ স্টলে অংশ নিয়েছে এ্যামবিট বিল্ডার্স লিঃ। কোম্পানির ডিএমডি ও রিহ্যাব এর পরিচালক ড. মোঃ হারুন অর রশিদ বলেন, মেলায় তারা ভালো লিড পেয়েছেন।

মেলা কমিটির কো চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মিরাজ মোক্তাদির মেলা বেশ কিছু প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে। তিনি জানান হেরিটেজ লিঃ মাধ্যমে তিনি চেষ্টা করছেন নাগরিকদের মৌলিক অধিকার পুরণ করতে।
উল্লেখ্য আগামীকাল মেলা শেষ হবে রাত ৯ টায়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031