মোল্লা গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআই-এর সাবেক পরিচালক মোঃ সহিদুল হক মোল্লা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও ব্যবসায়ী সমাজসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। রমজানের দীর্ঘ সিয়াম সাধনার পর এই উৎসব পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমি দোয়া করি, এই ঈদ সবার জীবনে আনন্দ ও কল্যাণের বার্তা নিয়ে আসুক।”
ব্যবসায়ী সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। ব্যবসায়িক ঐক্যের মাধ্যমে আমরা যেন সামনের দিনগুলোতে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি, এই ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার। তিনি সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।
শুভেচ্ছান্তে, মোঃ সহিদুল হক মোল্লা চেয়ারম্যান, মোল্লা গ্রুপ