রাজীব দে ঢাকাঃ
বাংলাদেশ শোল্ডার সোসাইটির উদ্যোগে ঢাকার পাঁচ তারকা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এর হলরুমে শনিবার ২৫ ও ২৬ অক্টোবর ২০২৫ দুইদিন ব্যাপী প্রথম আন্তর্জাতিক শোল্ডার সোসাইটি সেমিনার সফলভাবে শুরু হয়েছে। এই বিশেষ আয়োজনটি কাঁধের অস্ত্রোপচার ও অর্থোপেডিক্সের সর্বশেষ প্রযুক্তি, গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করেছে।
বিশ্বের স্বনামধন্য অর্থোপেডিক সার্জন, গবেষক এবং বিশেষজ্ঞদের উপস্থিতি সেমিনারটিকে আরও সমৃদ্ধ করেছে। শোল্ডার আর্থ্রোপ্লাস্টি ও আধুনিক অস্ত্রোপচার কৌশল নিয়ে তথ্যবহুল আলোচনা এবং হ্যান্ডস-অন সেশন চিকিৎসকদের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।
অনুষ্ঠানের প্রথম দিনে সেমিনারে অতিথির আসনে উপস্থিত ছিলেন -ডাঃ বি. চন্দ্র শেখর কনসালটেন্ট, শোল্ডার সার্জন, আর্থ্রোস্কোপি এবং স্পোর্টস সার্জারি KIMS-সানশাইন হাসপাতাল, ভারত।
ডাঃ বিজয় কোন্ড্রেডি কাঁধের আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি সার্জনস কনসালট্যান্ট, অ্যাপোলো হাসপাতাল, চেন্নাই, ভারত।
কনসালটেন্ট ডাঃ জিয়া ঝাঁ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, আপার লিম্ব স্পেশালিস্ট কনসালটেন্ট
ডাঃ ডেনি টি.টি. লি: কাঁধের আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জন,কাঁধের অস্ত্রোপচার এবং স্পোর্টস হাঁটুর অস্ত্রোপচার অর্থোপেডিক সাজারির
সিনিয়র কনসালটেন্ট সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল(SGH)।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোলডার সোসাইটি অব বাংলাদেশ (SSB) এর সভাপতি প্রফেসর ডাঃ মেজর জেনারেল আনিসুর রহমান হাওলাদার।
সেমিনারে বক্তব্য রাখেন সোলডার সোসাইটি অব বাংলাদেশ (SSB) এর সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ মেজর জেনারেল জাহাঙ্গীর হোসাইন।
সেমিনারটিতে গুরুত্বপূর্ণ আলোচনা এবং অন্তর্দৃষ্টি আর্থ্রোস্কোপি, আর্থ্রোপ্লাস্টি, ট্রমা এবং করাতের হাড় প্রদর্শন কর্মশালা জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।পরবর্তীতে সেমিনার শেষে অতিথিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।