• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর কলাবাগান এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৪, ২০২৫
রাজধানীর কলাবাগান এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

গতরাত আনুমানিক ১ টায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাবাগান থানার তেতুলতলা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাত’কে গ্রেফতার হয়। অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930