স্টাফ রিপোর্টার :
‘সবাই মিলে বাংলা সাজাই’ এই স্লোগানে পথচলা সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” ৫ম বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবক মিলন মেলা এবং গুণীজন সংর্বধনা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর সেগুন বাগিচা কেন্দ্রীয় কচিকাঁচার অডিটোরিয়ামে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
সমাজ ও মানবিক এবং ব্যক্তি জীবনে সাফল্য অর্জনসহ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবক মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. লে: কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এরশাদ হোসেন খান, ঢাকা সাব- এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল, রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল- আমিন এম তাওহীদ। চীফ এক্সিকিউটিভ অফিসার রাই নেক্সাস ইনফোটেক মোঃ ইঞ্জিনিয়ার আরিফুল হক।
এছাড়াও সহ রাইট টক বাংলাদেশ এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এসম অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, স্বেচ্ছাসেবক ও সামাজিক সংগঠনগুলো দেশ সেবায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। কর্মের পাশাপাশি নিজেদের ওপর ভিত্তি করে স্বেচ্ছায় স্ব শ্রমে মানুষ ও সমাজের কল্যাণের জন্য কাজ করছে এটাই মহান ও সম্মানের।
অন্যান্য বক্তারা রাইট টক বাংলাদেশ এর ভূয়সী প্রশংসা করে বলেন, তারুণ্যের বাংলালাদেশ। তারা ইচ্ছা করলে একটি সুন্দর সমাজ গঠন করতে পারে। কারণ স্বেচ্ছাসেবকদের দেশ গঠনে বড় ভূমিকা ও দায়িত্ব রয়েছে। যারা মানবিক ও সামাজিক কাজ করেন তাদেরকে মহান আল্লাহও পছন্দ করেন।
এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ বলেন, রাইট টক বাংলাদেশ ২০১৯ সাল থেকে মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামিতেও এই ধারা অব্যাহত থাকবে। সংস্থার প্রতিটা সদস্য মানবিক ও স্বেচ্ছাসেবক। অরাজনৈতিক অলাভজনক এই সংগঠন একদিন দেশ সেরা সংস্থা হবে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন নিউজ, রাইনেক্সাস ইনফোটেক, বিডি বেস্ট টুরস এন্ড ট্রাভেলস, আবুল কাসেম ।
পরে ” একজন স্বেচ্ছাসেবক নাটক” এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।