• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যৌথবাহিনির অভিযানকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
যৌথবাহিনির অভিযানকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন আগামি ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী যৌথবাহিনির অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনতার প্রত্যাশা অনেক। বিগত মাফিয়া সরকার সারাদেশের মানুষকে কার্যত জিম্মি করে রেখেছে। দলীয় ও প্রশাসনকে ক্যাডারের ভূমিকায় রেখে জনতার বাকস্বাধীনতাও কেড়ে নিয়েছে। সারাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। গুম খুনের রাজত্ব কায়েম করেছে। অভিযানের নামে ভিন্নমত দমন ছিলো প্রধান টার্গেট।

আজ মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নিয়মিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের সঞ্চালনায় এতে আলোচনা করেন, সহ-সভাপতি আলহাজ আবদুল আউয়াল, প্রচার সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান, আলহাজ ফজলুল হক মৃধা,আলহাজ নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, আলহাজ শেখ আবু তাহের, গোলামুর রহমান আজম প্রমুখ।

আলতাফ আরও বলেন, যৌথবাহিনির অভিযানে কোনো অবস্থাতেই যেন নিরীহ মানুষ হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। বিগত বছরের সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। অবৈধ সকল অস্ত্র ও সন্ত্রাসমুক্ত দেশ গঠন করতে হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930