• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কমালা হ্যারিস নিউইয়র্কে জয় পেলেন,টেক্সাসে বিজয়ী ট্রাম্প

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
কমালা হ্যারিস নিউইয়র্কে জয় পেলেন,টেক্সাসে বিজয়ী ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোটগণনা। এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল থেকে শুরু হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

ফলাফলের সর্বশেষ আপডেট অনুযায়ী নিউইয়র্কে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। অন্যদিকে টেক্সাসে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

জনসংখ্যার দিক থেকে বড় কয়েকটি অঙ্গরাজ্য থেকে পাওয়া ফলাফলে এখনও কোনও অপ্রত্যাশিত ফল পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস নিউইয়র্কে জয়ী হয়েছেন। এর আগে তাকে ইলিনয়, নিউ জার্সি, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ডেলাওয়ার এবং কানেটিকাট ও ভারমন্ট অঙ্গরাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে।

আরেকদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প টেক্সাস, ওহাইও, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, লুইজিয়ানা, মন্টানা, মিসৌরি, ইউটাহ এবং ওয়াইওমিং-এ জয়ী ঘোষণা করা হয়েছে। এর আগে তাকে ফ্লোরিডা, আলাবামা, মিসিসিপি, টেনেসি, সাউথ ক্যারোলাইনা, আরকানসাস, ওকলাহোমা, কেন্টাকি, ইন্ডিয়ানা এবং ওয়েস্ট ভার্জিনিয়ায় জয়ী ঘোষণা করা হয়।

মার্কিন এই সংবাদমাধ্যমটি বলছে, ভোট গণনার শুরু দিকের এই ফলাফলের পর ট্রাম্প এখন পর্যন্ত ১৯৮টি এবং হ্যারিস ৯৯টি ইলেক্টরাল ভোট পেয়েছেন। মূলত এখন পর্যন্ত ফলাফলে কোনও অঘটন ঘটেনি। এই অঙ্গরাজ্যেগুলোতে যা ফলাফল দেখা যাচ্ছে, ফল সেরকম হবে বলে আগেই ধারণা করা হয়েছিল।

বিবিসি বলছে, ট্রাম্প এখন পর্যন্ত ১৭৮টি এবং হ্যারিস ৮১টি ইলেক্টরাল মূলত এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য বড় পুরষ্কার হয়ে এসেছে ফ্লোরিডা। কারণ ইলেক্টরাল ভোটের হিসেবে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় বৃহত্তম। ক্যালিফোর্নিয়ার ৫৪ আর টেক্সাসের ৩৮ এর পরেই রয়েছে ফ্লোরিডার ৩০টি ইলেক্টরাল ভোট।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930