• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

যশোর ডিবি’র জালে ৪১মামলার(২৫মামলায় সাজা) গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫
যশোর ডিবি’র জালে ৪১মামলার(২৫মামলায় সাজা) গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি দেলোয়ার গ্রেফতার

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশনায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় অদ্য ১০/০৪/২০২৫খ্রিঃ রাত ০৩.৩০ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা(ডিবি),যশোরের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই(নিঃ)/ শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই(নিঃ)/ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম ২৫ মামলার সাজা প্রাপ্ত মোট ৪১ মামলার গ্রেফতারী পরোয়নাভুক্ত পলাতক আসামি অর্থ প্রতারক দেলোয়ার হাসান(৪৫) কে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করেছে।

সে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় নিজের প্রকৃত নাম গোপন রেখে তুহিন নাম ধারণ করে দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিল মর্মে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় গ্ৰামীন ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় এই প্রতারণা করতেন। যার কারণে পরবর্তীতে ২০১৩ সালে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হন।

তার বিরুদ্ধে ব্যাংকে চাকরি করার সুবাদে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ প্রতারণার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
মোঃ দেলোয়ার হাসান(৪৫), পিতা- জয়নাল আবেদীন দফাদার, সাং- ছাতিয়ানতলা, থানা- কোতয়ালী মডেল থানা, জেলা- যশোর।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930