• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মেডী ইন্টারন্যাশনাল বিডি এবারের বাংলা মেড এক্সপোতে সিমস’এর মেডিক্যাল সরঞ্জাম নিয়ে বাজিমাত করেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪
মেডী ইন্টারন্যাশনাল বিডি এবারের বাংলা মেড এক্সপোতে সিমস’এর মেডিক্যাল সরঞ্জাম নিয়ে বাজিমাত করেছে

ঢাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে (৬-৮ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত “বাংলা মেড এক্সপো ২০২৪” এ দেশের মেডিকেল অঙ্গনের বিভিন্ন সরঞ্জামাদী আমদানী ও বাজারজাতকারী সব প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেডী ইন্টারন্যাশনাল অন্যতম নির্ভরযোগ্য মেডিক্যাল ইকুইপমেন্ট আমদানীকারক প্রতিষ্ঠান হিসেবে এই এক্সপোতে অংশ নিয়ে চমৎকার সাড়া পেয়েছে।

২০২২ সালে শুভ সূচনা হয় মেডী ইন্টারন্যাশনাল এর। আইএসও ৯০০১-২০০০ সনদপ্রাপ্ত ভারতীয় সিমস ব্র্যান্ড (সফট ইমেজিং এন্ড মেডিক্যাল সলিউশন) এর একমাত্র অথোরাইজড  পরিবেশক মেডী ইন্টারন্যাশনাল। পাশাপাশি, কারডিওম্যাক্স, লে-মেডিক্যাল, এম এন্ড বি এর পণ্য বাজারজাত করে তারা। মূলত ওটি সরঞ্জাম নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। ঢাকার আসগার আলী মেডিক্যাল হাসপাতাল, ঢাকা ইসলামিয়া এবং বরিশালের নামকরা রাহাত আনোয়ার প্রাইভেট মেডিক্যাল ও সাউথ এপোলোতে মেডী ইন্টারন্যাশনালের সরঞ্জাম গিয়ে থাকে।
এক্সপোতে কথা হয় মেডী ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী বিএসসি ইঞ্জিনিয়ার মোঃ রাশেদ এর সাথে। তিনি এই এক্সপোর মাধ্যমে বিশ্বসেরা মেডিক্যাল ওটি ভিত্তিক সরঞ্জামাদি বাংলাদেশে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং ব্যবসার বৃহৎ সুবিধার্থে এই সরঞ্জাম সংক্রান্ত ভ্যাট বা শুল্ক কমিয়ে আনার প্রস্তাব দেন। মোঃ রাশেদ আরও জানান- “বিক্রয়োত্তর সেবা এবং কাস্টমার সন্তুষ্টি আমাদের মুখ্য উদ্দেশ্য। এজন্য প্রতিষ্ঠানের স্লোগান দেওয়া হয়েছে- “কুয়ালিটি এন্ড কমিটমেন্ট ফার্স্ট”। অথেন্টিক ওটি সরঞ্জামাদি দেশে আমদানী ও বিপণন করা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি সরঞ্জাম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির আওতাভুক্ত।“ উল্লেখ্য, এই এক্সপোতে দিল্লী থেকে সিমস এর সিইও মনিশ কুমার সরাসরি তিনদিনই উপস্থিত রয়েছেন। মেডী ইন্টারন্যাশনাল এর অফিস ঠিকানা- বিএমএ ভবন, তোপখানা রোড, ঢাকা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031