• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্লাস্টিক শিল্পে কালার প্লাস মাস্টারব্যাচ এর চমক : আমদানি নির্ভরতা জয় করে রপ্তানির পথে বাংলাদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬
প্লাস্টিক শিল্পে কালার প্লাস মাস্টারব্যাচ এর চমক : আমদানি নির্ভরতা জয় করে রপ্তানির পথে বাংলাদেশ

১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় কালার প্লাস মাস্টারব্যাচ এর চমক: আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাজারে সাফল্যের পদযাত্রা।

রাজধানীর কুড়িলস্থ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে অনুষ্ঠিত ১৮তম আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং এন্ড প্যাকেজিং শিল্প মেলায় দর্শক ও শিল্পোদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান কালার প্লাস মাস্টারব্যাচ ও তাদের সহযোগী প্রতিষ্ঠান অ্যারিস্টো কর্পোরেশন লিমিটেড।

মেলা প্রাঙ্গণে এক বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কালারপ্লাস মাস্টারব্যাচ এর ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাকিম শান্ত এবং প্রতিষ্ঠানের ডিরেক্টর বাবু দানুজিত কুমার দাস।

মেলার সার্বিক পরিস্থিতি ও প্রতিষ্ঠানের লক্ষ্য নিয়ে ম্যানেজিং ডিরেক্টর রেজাউল হাকিম শান্ত বলেন, “আমরা শুধু ব্যবসাই করছি না, বরং বাংলাদেশের প্লাস্টিক শিল্পকে বিশ্বদরবারে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চাই। ‘কালার প্লাস’-এর মাধ্যমে আমরা শত ভাগ মানসম্পন্ন মাস্টারব্যাচ দেশেই উৎপাদন করছি। আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্লাস্টিক ও প্যাকেজিং খাতে টেকসই সমাধান নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় ঘটিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা। গ্রাহকদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।”

প্রতিষ্ঠানের ডিরেক্টর বাবু দানুজিত কুমার দাস বলেন, ‘কালার প্লাস’ বাংলাদেশে মাস্টারব্যাচ বা প্লাস্টিকের রং উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। তিনি উল্লেখ করেন, “মাস্টারব্যাচ হলো প্লাস্টিক পণ্যের অপরিহার্য রং। বাংলাদেশে আমরাই সর্বপ্রথম চীনের সাথে যৌথ উদ্যোগে (Joint Venture) এই শিল্প শুরু করি। একসময় এটি পুরোপুরি আমদানি নির্ভর ছিল, কিন্তু এখন আমরা ‘ইম্পোর্ট সাবস্টিটিউট’ বা আমদানির বিকল্প হিসেবে দেশেই বিশ্বমানের পণ্য তৈরি করছি এবং বিদেশের বাজারেও রপ্তানি শুরু করেছি।”

কালার প্লাস মাস্টারব্যাচ -এর পণ্যের গুণগত মান এতটাই প্রশংসিত যে দেশের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠান তাদের নিয়মিত গ্রাহক। তাদের সম্মানিত ক্লায়েন্ট তালিকার মধ্যে উল্লেখযোগ্য হলো: এসিআই (ACI), আকিজ প্লাস্টিক (Akij Plastic), এন মোহাম্মদ (N Mohammad), ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস (Incepta), এসকেএফ (SK+F) সহ প্লাস্টিক ও প্যাকেজিং শিল্পের প্রায় প্রতিটি বড় প্রতিষ্ঠান।

মেলার পরেও যে কোনো নতুন উদ্যোক্তা বা প্রতিষ্ঠান যেন সহজেই যোগাযোগ করতে পারে, সেজন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ও হটলাইন সেবা চালু রেখেছে প্রতিষ্ঠানটি। জানানো হয়, তাদের ওয়েবসাইট, ইমেইল এবং ২৪ ঘণ্টা খোলা থাকা হটলাইনের মাধ্যমে গ্রাহকরা যেকোনো সময় ব্যবসায়িক তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।

প্লাস্টিক শিল্পের এই আধুনিকায়নে কালারপ্লাস মাস্টারব্যাচ অ্যারিস্টো কর্পোরেশন লিমিটেড তাদের সকল ক্রেতা, অংশীদার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930