• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মিরপুর আবাসন মেলায় নর্থসাউথ গ্রুপের ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রজেক্টে দর্শনার্থীদের ব্যাপক সাড়া

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৬
মিরপুর আবাসন মেলায় নর্থসাউথ গ্রুপের ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রজেক্টে দর্শনার্থীদের ব্যাপক সাড়া

রাজধানীর মিরপুরের সেতারা ভবনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিচকম (Bicom) আয়োজিত তিন দিনব্যাপী আবাসন মেলা।শনিবার ১১ জুলাই ২০২৬, মেলার সমাপনী দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান নর্থসাউথ গ্রুপের অন্যতম মেগা প্রজেক্ট কক্সবাজারের ইনানির মেরিন ড্রাইভ রোডে অবস্থিত ফাইভ স্টার মানের ‘টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট’ প্রজেক্টটি গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তিন দিনব্যাপী (৯, ১০ ও ১১ জুলাই) এই মেলায় নর্থসাউথ গ্রুপ তাদের ফাইভ স্টার হোটেলের একক ও যৌথ মালিকানা (শেয়ার) ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা প্রদান করেছে। মেলা উপলক্ষে রেগুলার ৬ লক্ষ টাকার শেয়ারে ৫০% ডিসকাউন্ট দিয়ে মাত্র ৩ লক্ষ টাকায় শেয়ার বিক্রির সুযোগ দেওয়া হয়। এছাড়া মাত্র ৫০ হাজার টাকা বুকিং মানি দিয়ে ফাইভ স্টার হোটেলের গর্বিত মালিক হওয়ার সুযোগ পেয়েছেন ক্রেতারা।
মেলার সমাপনী দিনে নর্থসাউথ গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার জনাব শামস ইমতিয়াজ মেলার অভিজ্ঞতা শেয়ার করে বলেন,

“বিকম আয়োজিত এই মেলায় আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার সাড়া পেয়েছি। আমাদের এই মেগা প্রজেক্টে বিনিয়োগকারীদের জন্য রয়েছে প্রতি বছর সম্পূর্ণ বিনামূল্যে পরিবারসহ ৬ রাত ৭ দিন থাকা-খাওয়ার সুবিধা এবং আজীবন লভ্যাংশ বা হালাল আয়ের অংশীদারিত্ব। আমরা ‘এক বিনিয়োগে চার মালিকানা’ নীতিতে কাজ করছি, যেখানে রিসোর্ট, রেস্টুরেন্ট এবং ভিলাসহ পুরো প্রজেক্টের লভ্যাংশের অংশীদারিত্ব পাবেন বিনিয়োগকারী এবং তাদের পরবর্তী প্রজন্ম। ওনারদের জন্য স্পেশাল ফিচার ও অ্যাডভান্টেজসহ তিনটি ক্যাটাগরির মেম্বারশিপ কার্ডের সুবিধাও রয়েছে।”

তিনি আরও জানান, ফাইভ স্টার হোটেলের আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং লভ্যাংশের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এটি দুবাই ভিত্তিক একটি ইন্টারন্যাশনাল চেইন হোটেল ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হবে। দুবাইতে কোম্পানির নিজস্ব অফিস রয়েছে এবং সম্পূর্ণ ইন্টারন্যাশনাল সফটওয়্যার বেসড সিস্টেম মেইনটেইন করেই এই হোটেল পরিচালিত হবে।

গ্রাহকদের আস্থার বিষয়ে জনাব শামস ইমতিয়াজ বলেন, “নর্থসাউথ গ্রুপ একটি সুপ্রতিষ্ঠিত গ্রুপ অফ কোম্পানিজ। আমাদের আর্থিক সক্ষমতা ও দীর্ঘদিনের হেভি কনস্ট্রাকশন অভিজ্ঞতা রয়েছে। পূর্বাচলে আমাদের ল্যান্ড প্রজেক্টের ব্লক সফলভাবে হ্যান্ডওভার করা হয়েছে, ঢাকা শহরের এক্সক্লুসিভ জায়গায় অ্যাপার্টমেন্ট প্রজেক্ট রয়েছে এবং আমাদের জাতীয় পর্যায়ের একটি দৈনিক পত্রিকাসহ দক্ষ কনস্ট্রাকশন টিম রয়েছে। আমরা মৌখিক কথায় নয়, বরং শতভাগ ডকুমেন্টেশনে বিশ্বাসী। তাই গ্রাহকদের কষ্টার্জিত অর্থের বিনিয়োগ আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত।”

মেলা শেষ হলেও দেশ ও বিদেশের যেকোনো প্রান্ত থেকে অথবা প্রবাসী গ্রাহকরা অনলাইনে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সহজেই বুকিং কনফার্ম করতে পারবেন। এছাড়া ঢাকার বনানীতে অবস্থিত নর্থসাউথ গ্রুপের নিজস্ব প্রধান কার্যালয়ে এসেও সরাসরি যোগাযোগের জন্য কোম্পানির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানের অফিশিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও হটলাইন নাম্বারের মাধ্যমেও যেকোনো তথ্য ও সেবা পাওয়া যাবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930