• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মশুরিখোলা পীর সাহেবের ইন্তেকালে ইসলামিক বুদ্ধিজীবী পরিষদের শোকপ্রকাশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫

ঢাকার অন্যতম প্রাচীন মশুরিখোলা দরবারের পীর সাহেব শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহবায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।
আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, পীর শাহ মুহাম্মদ আহসানুজ্জামান একজন আধ্যাত্মিক নেতা ছিলেন। তিনি মানুষকে দীনের পথে পরিচালিত করার লক্ষে মেহনত করে গেছেন। তার ছোয়া পেয়ে অগণিত মানুষ ইসলামের পরিপূর্ণ অনুসরণ অনুকরন করে পরিশুদ্ধ জীবন যাপন করে গেছেন।
মহান রব্বুল আলামিন মরহুম পীর সাহেবে পরিবার পরিজন, মুরিদসহ সকলকে সবর করার তৌফিক দিন।