• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ময়মনসিংহের ভালুকায় দীপু দাস না এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
ময়মনসিংহের ভালুকায় দীপু দাস না এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে বিক্ষোভ

ভারতের জম্মু ও কাশ্মিরের কিস্তওয়ারে ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নাকে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় বিক্ষোভ করেছে একটি হিন্দু সংগঠন। ওই বিক্ষোভে মোদির বিজেপির নেতা ও বিধান সভার বিরোধী নেতা সুনীল শর্মা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকবেন না। তিনি দাবি করেন, মোদিকে যুক্তরাষ্ট্র ও চীনও ভয় পায়।

এই বিজেপি নেতা দাবি করেন, বাংলাদেশে যা হচ্ছে, সেগুলো কয়েকটি দেশের উস্কানি। যেখানে ভারতকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও চীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভয় পায়। তিনি বিশ্বের সব, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের জন্য আশার প্রতীক। ২০৪৭ সালের মধ্যে ভারত সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে সুপারপাওয়ারে পরিণত হবে। এরমধ্যে কয়েকটি দেশ মিলে ভারতকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করছে।

কাশ্মিরের ওই বিক্ষোভে নেতৃত্ব দেন সনাতম ধর্ম সেবার প্রেসিডেন্ট মোহন্ত রাম সারন দাস আচার্য্য।

তারা সেখানে ‘বন্ধ’ কর্মসূচিও ঘোষণা করেন। এতে সাড়া দিয়ে কিছু দোকানি তাদের দোকান বন্ধ রাখেন।

২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন বিলম্বিত করার জন্য বাংলাদেশে বিক্ষোভের আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেন হিন্দুত্ববাদী সুনীল শর্মা। কিন্তু বাংলাদেশ নিয়ে মোদি চুপ থাকবেন না এ দাবি করে এ সুনীল বলেছেন, “আমি নিশ্চিত, বাংলাদেশ আর পাকিস্তান হোক, মোদিজি চুপ থাকবে না।”

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31