• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মনোহরদীতে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৫
মনোহরদীতে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম
,নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী)উপজেলার খিদিরপুর ইউনিয়নে অবস্থিত চর সাগরদী আলিম মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।

চর সাগরদী আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহার তালুকদার এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃমো.অলিউর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাগরদী ব্রিক ফিল্ড এন্ড কোম্পানির সত্ত্বাধিকারী মাইনুদ্দীন বাবুল,চর সাগরদী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও.মো.কফিল উদ্দীন,বীর আহম্মদপুর ডি.ইউ দাখিল মাদ্রাসার সুপার মাও.মো.আবু বকর সিদ্দিক,বীরগাঁও ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাও.মো.মোখলেছুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ রানা(নান্নু)প্রধান,এনআরএস তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও.মো.আনোয়ার হোসেন প্রমূখ।

এ সময় অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকামন্ডলী,সুশীল-সমাজের নেতৃবৃন্দ,অভিভাবক ও শিক্ষার্থী-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারী বিজয়ী এবং মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930