• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা – ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিনির্ভর শিক্ষা – ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

বরিশাল-৩ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মাধবপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে আধুনিক কম্পিউটার সামগ্রী তুলে দিয়েছেন। শিক্ষা খাতে ডিজিটাল দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে এ উদ্যোগকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কম্পিউটার ল্যাবে যুক্ত হওয়া নতুন যন্ত্রপাতি শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় নতুন গতির সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেন সবাই।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,
শিক্ষিত ও প্রযুক্তি-দক্ষ প্রজন্ম তৈরি না হলে ভবিষ্যৎ এগোবে না। মেয়েদের ডিজিটাল শিক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে যাচ্ছি।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, নতুন কম্পিউটার সামগ্রী শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি শেখার সুযোগ বাড়িয়ে দেবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। শিক্ষার্থীরা আনন্দের সাথে সরঞ্জাম গ্রহণ করে ব্যারিস্টার ফুয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন
সুজন তালুকদার, যুগ্ম আহবায়ক;জিএম রাব্বী, সদস্য সচিব,ডা. আহমেদ তানভির, যুগ্ম সদস্য সচিব বরিশাল জেলা ও মহানগর এবি পার্টি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930