• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেসকন ২০২৫-বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৫
বেসকন ২০২৫-বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজীব দে,ঢাকা

বেসকন ২০২৫ হলো বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হলো ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দুইদিন ব্যাপী এই সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে।এই সম্মেলনে বিশ্বখ্যাত এন্ডোডন্টিস্ট অধ্যাপক ড. মার্টিন লেভিন (Professor Dr. Martin Levin) যুক্তরাষ্ট্র থেকে এসে সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

এই অনুষ্ঠানটিতে বিদেশি স্পীকাররা ও রয়েছে।আমেরিকা পেনসাল বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক অংশগ্রহণ করেছে,কোরিয়া,ইতালি,সিরিয়ার অধ্যাপকরা অংশগ্রহণ করেন।

এছাড়াও বাংলাদেশ এর ডেন্টিসটি পেশায় বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল হিসেবে রয়েছে তারা অংশগ্রহণ করেন।যারা ডেন্টাল সার্জন রয়েছে যাদের বিএমডিসি রেজিষ্ট্রেশন রয়েছে তারা অংশগ্রহণ করেছে।আসন সংখ্যা সংকুলান এর কারণে আমরা ১২০০ ডেন্টাল সার্জনকে এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করার সুযোগ দিতে পেরেছি। বাকিজনদের আমরা সুযোগ দিতে না পড়ার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।

বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটি (BES) হল বাংলাদেশে এন্ডোডন্টিক্সের উন্নয়নে নিবেদিত প্রাণ একটি শীর্ষস্থানীয় পেশাদার সংস্থা। ধারাবাহিক শিক্ষা, গবেষণা, সহযোগিতা এবং উদ্ভাবনের মাধ্যমে, BES জাতীয় ও বিশ্বব্যাপী এন্ডোডন্টিক অনুশীলনে উৎকর্ষতা বৃদ্ধি এবং মৌখিক স্বাস্থ্যের ফলাফল উন্নত করার লক্ষ্য রাখে।

আমরা বাংলাদেশ এন্ডোডন্টিক সোসাইটির চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন (বেসকন ২০২৫)-এর আয়োজন করতে পেরে গর্বিত – এটি একটি যুগান্তকারী অনুষ্ঠান যেখানে বিশ্বজুড়ে নেতৃস্থানীয় এন্ডোডন্টিস্ট, দন্তচিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞরা একত্রিত হবেন। দুই দিনের এই বৈজ্ঞানিক সমাবেশ ২৬-২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।এছাড়া নিচতলায় রয়েছে সুবিশাল সাইন্টিফিক ষ্টল এবং যন্ত্রপাতির প্রদর্শনী।আরো রয়েছে মেডিপ্লাস ডিএস ষ্টল,বিভিন্ন ঔষধ কোম্পানির ষ্টল রয়েছে যেমন-ইবনেসিনা,এসকে-এফ সহ কোম্পানিরা অংশ নিয়েছে এই অনুষ্ঠানে।শনিবার ২৭ তারিখ সন্ধ্যায় অনুষ্ঠানটি শেষ হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930