• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেনারসী পল্লীতে এবি পার্টি মিরপুর জোনের সংগঠক সভা অনুষ্টিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৫
বেনারসী পল্লীতে এবি পার্টি মিরপুর জোনের সংগঠক সভা অনুষ্টিত


আমার বাংলাদেশ (এবি) পার্টি মিরপুর জোনের এক সংগঠক সভা বেনারসী পল্লীতে অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ এপ্রিল শনিবার সন্ধ্যায় মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান।
সভায় ঢাকা মহানগর উত্তর ও মিরপুর অঞ্চলের সংগঠকদের মতামতের ভিত্তিতে কয়েকটি কর্মসূচি চুড়ান্ত করা হয়। আলোচনায় অংশ নেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, সামিউল ইসলাম সবুজ, সুমাইয়া শারমিন ফারহানা, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার রেবা, মোঃ নজিবুল্লাহ তিতাস, নারী নেত্রী আমিনা রনি, শাহ্ আলী থানার আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনির ও আব্দুল হান্নান হাওলাদার প্রমুখ।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031