পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির সকল সম্মানিত সদস্য, ব্যবসায়ী সমাজ এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমিতির ১ নম্বর সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সংগঠক হাজী মোঃ মিল্টন রহমান।
এক শুভেচ্ছা বার্তায় হাজী মোঃ মিল্টন রহমান বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে অনাবিল সুখ ও শান্তি। ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও ঈদের এই আনন্দ আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “বেগমবাজার ও মৌলভীবাজার দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই অঞ্চলের ব্যবসায়ীদের ঐক্য ও সমৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য। এই উৎসবের দিনে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যবসায়িক উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসুন, আমরা ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে ভাগ করে নিই এবং একটি সুন্দর, সমৃদ্ধ সমাজ ও দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
পরিশেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদের আমেজ ও শিক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সকলকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।