“১৬ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব ওজোন দিবস। ‘করবো ওজোনস্তর সংরক্ষণ, রুখবো জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের বিশ্ব ওজোন দিবস – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।”
আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ‘বিশ্ব ওজোন দিবস’ উদযাপিত হবে। ওজোনস্তরের ক্ষয় এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী এ দিবসটি পালিত হচ্ছে। এবছরের প্রতিপাদ্য হলো “Montreal Protocol: Advancing Climate Action” বা “করবো ওজোনস্তর সংরক্ষণ, রুখবো জলবায়ু পরিবর্তন”। এই উপলক্ষ্যে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে টিভি স্ক্রল প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতএব, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত বার্তা আপনার টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো:
“১৬ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব ওজোন দিবস। ‘করবো ওজোনস্তর সংরক্ষণ, রুখবো জলবায়ু পরিবর্তন’ প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের বিশ্ব ওজোন দিবস – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।”