রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।
উপদেষ্টা দুর্ঘটনায় নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ দুর্ঘটনায় যে ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণীয় নয়। এটি আমাদের জাতীয় জীবনে এক গভীর শোকের মুহূর্ত।