• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিএনপির চেয়াম্যান তারেক রহমান এর চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
বিএনপির চেয়াম্যান তারেক রহমান এর চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২৫ জানুয়ারী বিএনপির চেয়াম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে

চট্টগ্রাম-৯ আসনের আওতাধীন থানা ও ওয়ার্ডসমূহের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের “প্রস্তুতি সভা” মঙ্গলবার ২০ জানুয়ারি কাজীর দেউরী নসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম -০৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান।

সভাপতিত্ব করেন চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালনা কমিটির কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, মো. মহসিন, খোরশেদুল আলম, গাজী সিরাজউল্লাহ, আনোয়ার হোসেন লিপু, একে খান, মাহবুব রানা, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, আবু তৈয়ব, শাহেদ বক্স, শাহালম, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহিলাদলের সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, এম আই চৌধুরী মামুন, হাজী নুুরুল আকতার, জাকির হোসেন, নবাব খান, মাঈনুদ্দিন মো. শহীদ, হেলাল চৌধুরী, ইউনুছ চৌধুরী হাকিম সহ থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930