বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষাৎ
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৯, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে নবগঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সৌজন্যে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলামের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রহুল কবীর রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুনের সাথে সাক্ষাৎ করেন।