বাফ্ফা সদস্যদের সম্মানে উত্তরা ক্লাবে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
বাফ্ফা সদস্যদের সম্মানে উত্তরা ক্লাবে বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬
রাজধানীর উত্তরায় বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন (BAFFA) সদস্যদের সম্মানে এবং সম্মিলিত ফোরাম (SF) এর উদ্যোগে এক দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার উত্তরার ‘উত্তরা ক্লাব লিমিটেড’-এর ইউসিবি লাউঞ্জে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেপিড ট্রানজিট ফ্রেইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. সায়ফুল হক আলম-এর আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফ্ফার (BAFFA) বর্তমান সভাপতি এবং সম্মিলিত ফোরামের প্রতিষ্ঠাতা ও টিম লিডার জনাব কবির আহমেদ।
অনুষ্ঠানে বাফ্ফার সাধারণ সদস্যসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বাফ্ফা সদস্যদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিরা ইফতার ও নৈশভোজে অংশ নেন।
উল্লেখ্য যে, সম্মিলিত ফোরাম (SF) দীর্ঘদিন ধরে বাফ্ফা সদস্যদের স্বার্থ রক্ষায় এবং সংগঠনকে গতিশীল করতে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এই আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশা ব্যক্ত করেন।