• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসিসিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৬
বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসিসিআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

রাজীব দে ঢাকা:

বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি প্রতিনিধি দল মঙ্গলবার ২ মার্চ, ২০২৬ তারিখে বাণিজ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিসিসিসিআইয়ের সম্মানিত সভাপতি জনাব মো. খোরশেদ আলম এবং মহাসচিব জনাব আল মামুন মৃধার নেতৃত্বে চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সদস্যরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। বাংলাদেশের নতুন সরকারের কৌশলগত অর্থনৈতিক অগ্রাধিকারের প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও শিল্প সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হয়:

চীনে ‘মেড ইন বাংলাদেশ’ আউটলেট: বাংলাদেশি পোশাকের বাজার বাড়াতে এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে চীনে অন্তত ২০টি ব্র্যান্ডেড রিটেইল আউটলেট স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

বেসরকারি খাতে এলএনজি আমদানির সুযোগ দিলে তা শিল্প কারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে এবং নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে সহায়তা করবে।

অর্থনৈতিক অঞ্চল ও শিল্প স্থানান্তর: অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং বিশেষ করে চীন থেকে শ্রমঘন শিল্পগুলোকে বাংলাদেশে স্থানান্তরে উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়, যা কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
বিসিসিসিআইয়ের পক্ষ থেকে বেশ কিছু কৌশলগত প্রস্তাব আনুষ্ঠানিকভাবে বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: কৃষি ও মূল্যসংযোজিত পণ্য রপ্তানি বৃদ্ধি, চীনের সহযোগিতায় একটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, এবং স্বাস্থ্যসেবা খাতের মানবসম্পদ উন্নয়নে একটি মেডিকেল নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এছাড়া, দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ, লেনদেন খরচ কমানো এবং আর্থিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর শাখা খোলার বিষয়টিও প্রস্তাব করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930