বাজুস মেলা ২০২৪ এ মনোজ্ঞ জয়পুরী এন্টিক সীতা হার প্রদর্শন করল কুঞ্জ জুয়েলার্স
বাজুস মেলা ২০২৪ এ মনোজ্ঞ জয়পুরী এন্টিক সীতা হার প্রদর্শন করল কুঞ্জ জুয়েলার্স
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৪
রিপোর্ট: রাজীব-তাজ
বাংলাদেশ জুয়েলারী সমিতি আয়োজিত দেশের বহুল আকাঙ্ক্ষিত এবং সর্ববৃহৎ জুয়েলারী প্রদর্শনীতে অংশ নিয়ে নামকরা কুঞ্জ জুয়েলার্স তাদের জাঁকজমকময় এবং মানসম্মত অলংকার সমেত স্টল নিয়ে উপস্থিত হয়। ৮-১০ ফেব্রুয়ারী, ২০২৪ রাজধানীর ঢাকার আইসিসিবি কনভেনশন হল-৪ এ তৃতীয়বারের মত এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে। মেলায় বিভিন্ন আকর্ষণীয় অফারের ও গিফটের ছড়াছড়ি রয়েছে। কুঞ্জ জুয়েলার্স ও তার ব্যতিক্রম নয়। ২০০৭ সালে জুয়েলারী ব্যবসা জগতে প্রবেশ করা কুঞ্জ জুয়েলার্স এর আগের দুই আসরেও সফলতার সাথে অংশগ্রহণ করেছিল। বাইতুল মোকাররম মার্কেটে তাদের প্রধান ও প্রাচীন শাখা। এছাড়াও বসুন্ধরা সিটি শপিং মল এবং যমুনা ফিউচার পার্কেও তাদের শাখা রয়েছে। সমস্ত সোনার অলংকার ২১/২২ ক্যারেটে প্রস্তুত হয়, এবং তা ঢাকার তাঁতি বাজারে নিজস্ব কারখানায় দক্ষ কারিগরের হাতের ছোয়ায় প্রস্তুত করা হয়।ইটালী ও চায়নার অত্যাধুনিক মেশিনে গয়নার সব নকশা বা ডিজাইন করা হয়। এবারের মেলাতে বিয়ে-শাদীর জন্য একান্ত প্রস্তুতকৃত ২১ ক্যারেট সম্বলিত থ্রি-ডি জয়পুরী ঘরানার এন্টিক সীতা হার ক্রেতা ও দর্শনার্থীদের মনোযোগ আকৃষ্ট করেছে৷ এছাড়াও শতাধিক নকশার বিভিন্ন অলংকার দেখিয়েছে এদের স্টল। কুঞ্জ জুয়েলার্সের কর্ণধার সুমন চন্দ্র দে মেলার আয়োজন এবং নিজের অলংকার প্রদর্শন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান- “বাজুস কে আন্তরিক ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য। এসব প্রদর্শনীর মাধ্যমে জুয়েলারী ব্যবসা সম্প্রসারিত হবে এবং ক্রেতারা এক ছাদের নীচে বহুমাত্রিক নকশার অলংকার ও গয়না পরখ করতে পারে। আমরা কুঞ্জ জুয়েলার্স প্রতি বছর এই প্রদর্শনীতে অংশ নিতে চাই।”