• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাজুস প্রেসিডেন্টের শাশুড়ি আফরোজা জামানের মৃত্যুতে শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩
বাজুস প্রেসিডেন্টের শাশুড়ি আফরোজা জামানের মৃত্যুতে শোক

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, বাজুস প্রেসিডেন্ট ও দেশের শীর্ষ শিল্পদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোবহান আনভীরের শাশুড়ি ও আরিশা জুয়েলারী লিমিটেড এবং বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের মাতা- আফরোজা জামান আজ বিকালে পবিত্র মক্কা নগরীতে ওমরা পালন শেষে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে বাজুস পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বাজুসের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। মরহুমা আফরোজা জামানের আত্মার মাগফেরাত কামনা করেছেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031