• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাজুস এর নতুন সহ-সভাপতি নির্বাচিত হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫
বাজুস এর নতুন সহ-সভাপতি নির্বাচিত  হলেন মো: ইকবাল হোসেন চৌধুরী

রাজীব দে ঢাকাঃ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী,ব্যাংক, বিমা, শিপিং সহ নানা সংগঠনের নেতৃত্ব দেয়া, জেসিএক্স ডেভেলপমেন্ট এর এমডি,জেসিএক্স হসপিটালিটির পরিচালক,জেসিএক্স গোল্ড এন্ড ডায়মন্ড এর স্বত্ত্বাধিকারী, বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক,বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী ।

রাজধানীর নিউ ইস্কাটন রোড এর বাজুস এর নিজস্ব কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।এ সময় বাজুস এর ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়, মোট ৩৫ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে বাজুসের আগামী দুই মেয়াদের জন্য নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। 

মো.ইকবাল হোসেন চৌধুরী আবাসন খাত নিয়ে সফলভাবে দীর্ঘদিন কাজ করছেন। তিনি বর্তমানে এর মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক যুদ্ধাবস্থায় দিশেহারা ব্যবসায়ীদের কথা নিয়েও সোচ্চার থাকেন। তিনি আবাসন খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং সার্ক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সদস্য। বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন বাজুস সংগঠন এর জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।