• ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাঘা পৌরসভার সূধীজনের সাথেরাসিক মেয়রের মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৪
বাঘা পৌরসভার সূধীজনের সাথেরাসিক মেয়রের মতবিনিময়

বাঘা পৌরসভার সূধীজনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বাঘা পৌরসভা মিলনায়তনে বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি রাসিক মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেন বাঘা পৌর মেয়র।

সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহেদায় ১৯৭১ সালে ১৩ এপ্রিল চারঘাটের সারদায় পাকিস্থানী হানাদার বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদদের আত্মার শান্তি কামনা করেন।

সভায় বাঘা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলী, বাঘা পৌরসভার সকল কাউন্সিলর, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

এরআগে বাঘা দরগাহ শরীফ জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

এছাড়া পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মেরাজুল ইসলাম মেরাজের আমন্ত্রণে স্থানীয় কিশোরপুর কওমি মাদ্রাসা ও এতিখানা পরিদর্শন এবং স্থানীয় চেয়ারম্যানের বাসার উঠানে স্থানীয় জনগণের সাথে মতবিনিয় ও ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930