• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলা মেড এক্সপো-২০২৪ এ অত্যাধুনিক মেডিক্যাল সরঞ্জাম উপস্থাপন করেছে টেলিরাড মেডিক্যাল সিস্টেমস লি: 

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪
বাংলা মেড এক্সপো-২০২৪ এ অত্যাধুনিক মেডিক্যাল সরঞ্জাম উপস্থাপন করেছে টেলিরাড মেডিক্যাল সিস্টেমস লি: 

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে (৬-৮ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠিত হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট জগতের বহুল প্রতীক্ষিত “বাংলা মেড এক্সপো ২০২৪”। দেশের মেডিকেল অঙ্গনের বিভিন্ন সরঞ্জামাদী আমদানী ও বাজারজাতকারী সব প্রতিষ্ঠান এই বহুল প্রত্যাশিত এক্সপোতে অংশ নিচ্ছে। বিশ্বস্ত মেডিক্যাল সল্যুশনস প্রভাইডার হিসেবে  টেলিরাড মেডিক্যাল সিস্টেমস এদের মধ্যে অন্যতম।

২০১৯ সাল থেকে ব্র‍্যান্ডেড (এ টু জেড) মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়ে ব্যবসা করে আসছে টেলিরাড মেডিক্যাল। প্রতি বছর দেশের বিভিন্ন মেডি প্রদর্শনীতে অংশ নেয় তারা। ঢাকার ইউনাইটেড হাসপাতাল, রাসমনো হাসপাতাল সহ স্বনামধন্য সব প্রতিষ্ঠানে মেডিক্যাল ইকুইপমেন্ট সরবরাহ করে টেলিরাড। যুক্তরাষ্ট্র, কোরিয়া ও চায়নার নামকরা ব্র্যান্ডের সব মেডিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করে টেলিরাড, যার মধ্যে রয়েছে জেপিআই, জেমস হেলথকেয়ার, বেমেমস, পয়েন্টনিক্স, সুপিয়া, সিগনারস, বিকন, ট্রাইডেন্ট, সিগনারস, রায়েন্স, অ্যাস্টেল এবং জোনকেয়ার এর মানসম্মত ডিভাইসসমূহ। বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ অনলাইন রেডিওলজিক্যাল রিপোর্টিং স্ক্যানার ডিভাইস, সি-আর, এক্স-রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাফ মেশিন, ডিজিটাল ওপিজি, ল্যাব এক্সেসরিজ, এনালাইজার, এমআরআই ও ইসিজি সহ ইআরপি হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়ার ইত্যাদি নিয়ে চমৎকার কাজ করছে টেলিরাড মেডিক্যাল সিস্টেমস লিঃ।  

এক্সপোতে কথা হয় টেলিরাড এর চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া, ম্যানেজিং ডাইরেক্টর মির্জা সানোয়ার হোসেন এবং অন্য দুজন ডাইরেক্টর আবু সাইদ আজাদ ও মুকতার হোসেন এর সাথে। তারা সকলেই এক্সপোর মাধ্যমে বিশ্বসেরা মেডিক্যাল সরঞ্জামাদি বাংলাদেশে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং ব্যবসার বৃহৎ সুবিধার্থে এই সরঞ্জাম সংক্রান্ত ভ্যাট বা শুল্ক কমিয়ে আনার প্রস্তাব দেন। মির্জা সানোয়ার হোসেন জানান- “বিক্রয়োত্তর সেবা এবং কাস্টমার সার্ভিসে টেলিরাড টিম খুব গুরুত্ব দিয়ে থাকে। আমাদের দক্ষ স্টাফ টিম রয়েছে, যারা যে কোন কারিগরী সেবা দ্রুততার সাথে দিতে পারদর্শী। অথেন্টিক সরঞ্জামাদি দেশে আমদানী ও বিপণন করা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়।“ টেলিরাড এর অফিস ঠিকানা- আফজা টাওয়ার, ২৭/এফ, সংসদ এভিনিউ, মনিপুরীপাড়া, তেজগাঁও, ঢাকা। বিস্তারিত জানতে টেলিরাড  ওয়েবসাইট দ্রষ্টব্য।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031