• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলা মেড এক্সপো-২০২৪ এ অত্যাধুনিক সরঞ্জাম প্রদর্শন করে ব্যাপক সাড়া পেল “মনির সারজিক্যাল মার্ট”

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪
বাংলা মেড এক্সপো-২০২৪ এ অত্যাধুনিক সরঞ্জাম প্রদর্শন করে ব্যাপক সাড়া পেল “মনির সারজিক্যাল মার্ট”

রিপোর্টঃ রাজীব ও তাজ

আইএসও সনদ প্রাপ্ত মেডিক্যাল সরঞ্জাম উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠান মনির নিউরো স্পাইন সারজিক্যাল মার্ট। এক যুগের বেশী সময় ধরে অত্যন্ত আস্থা ও সুনামের সাথে মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুত ও বাজারজাত করে আসছে এটি। চৌকস প্রতিষ্ঠাতা, সিইও মোঃ মনিরুল ইসলাম এর বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানের কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে। ঢাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে (৬-৮ ডিসেম্বর, ২০২৪) অনুষ্ঠেয় বহুল প্রতীক্ষিত “বাংলা মেড এক্সপো ২০২৪” এ সর্ববৃহৎ স্টল নিয়ে মনির নিউরো স্পাইন সারজিক্যাল মার্ট অংশ নিয়ে ক্রেতা- দর্শনার্থীদের চমৎকার সাড়া পেয়েছে। প্রতিবছর নিয়মিত ভিত্তিতে এই এক্সপোতে অংশ নেয় প্রতিষ্ঠানটি। মূলত- নিউরো, স্পাইন, অর্থোপেডিক, সিএসএসডি সরঞ্জাম এবং মড্যুলার, ওটি, আইসিএউ, ইমেজিং সল্যুশন, সারজিক্যাল ও হাসপাতাল এক্সেসরিজ সহ যাবতীয় সব কিছুর উৎপাদনকারী, বিপণন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান তারা। মানসম্পন্ন পণ্যের কারণে ঢাকার বিআরবি হাসপাতাল, গ্রীন লাইফ, একে খান, মনোয়ারা হাসপাতাল, আকিজ, এলায়ান্স, জেএমআই হাসপাতাল সহ সারা দেশে সাড়ে তিনশ’র বেশী হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ইতিমধ্যে তাদের ক্রেতা। নিজস্ব উৎপাদিত সরঞ্জামের বাইরেও ৭ টি দেশের ২২ টি স্বনামধন্য ব্রান্ডের, যেমন- জোনকেয়ার, হুইডামেড, প্রোডরথ, জোলিন ইত্যাদির ক্লিনিক্যাল সরঞ্জামের অথোরাইজড ডিলার বা ডিস্ট্রিবিউটর এই প্রতিষ্ঠান। সরঞ্জাম তালিকায় রয়েছে- নিউরো স্পাইন, মড্যুলার অপারেশন থিয়েটার, অর্থোপেডিক্স ড্রিল, ইএনটি ড্রিল, ডেন্টাল ড্রিল, ওটি, এক্স-রে মেশিন, ওটি বেড, বায়োপোলার মেশিন ইমপ্ল্যান্ট ইত্যাদি।

উল্লেখ্য, মনির সারজিক্যাল মার্ট দেশের বাইরের এক্সপোগুলোতেও সুনামের সাথে অংশ নিয়ে থাকে। যেমন- কলম্বো এক্সপো, শ্রীলংকা’ নেপাল এক্সপো এবং সাউথ আফ্রিকা এক্সপো। এক্সপোতে কথা হয় সফল ফাউন্ডার ও সিইও মোঃ মনিরুল ইসলাম এর সাথে। তিনি এই এক্সপোর মাধ্যমে বিশ্বসেরা মেডিক্যাল সরঞ্জামাদি বাংলাদেশের ৬৪ জেলায় গ্রাহক পর্যায়ে পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং ব্যবসার বৃহৎ সুবিধার্থে এই সরঞ্জাম সংক্রান্ত ভ্যাট বা শুল্ক কমিয়ে আনার প্রস্তাব দেন। তিনি আরও জানান- “বাংলাদেশের দূর-দূরান্তের মেডিক্যাল প্রতিষ্ঠান ও হাসপাতাল আমাদের সরঞ্জাম নিয়েছে, এটা আমাদের পরম প্রাপ্তি। যাবতীয় সব ধরণের দেশী-বিদেশী সনদ আমাদের রয়েছে। বিশাল অফিস ও উৎপাদন সেন্টার নিয়ে আমরা দক্ষ টিম সহ এগিয়ে চলেছি। পরিপূর্ণ বিক্রয়োত্তর সেবা এবং শতভাগ ক্রেতা সন্তুষ্টি আমাদের মুখ্য উদ্দেশ্য। এজন্য প্রতিষ্ঠানের স্লোগান দেওয়া হয়েছে- প্রোডাক্ট কোয়ালিটি ইজ আওয়ার কমিটমেন্ট। প্রতিটি সরঞ্জাম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টির আওতাভুক্ত।“ উল্লেখ্য, মনিরুল ইসলাম ৯ টি দেশে বিজনেস ভ্রমণ করেছেন এবং আন্তর্জাতিক পরিমন্ডলে নিত্যনতুন আগত সরঞ্জামাদী নিয়ে গবেষণা অব্যাহত রেখেছেন। দেশে তিনি অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি লাভ করেছেন। মনিরুল ইসলাম এই অঙ্গনে একজন সফল আইকনিক ব্যবসায়ী। মনির সারজিক্যাল মার্ট এর শো-রুম ও অফিস ঠিকানা- ২/১, হাজী দিলগণী মার্কেট, কাটাসুর, মোহাম্মাদপুর, ঢাকা। মানিকগঞ্জ, সিঙ্গাইরে এর সুপরিসর কারখানা অবস্থিত। সরঞ্জাম নিয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে- www.monirsurgical.com

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031