• ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, গত ১৫ বছরে মিডিয়ার ভূমিকা কী ছিল সেটি আমরা সবাই জানি। বিগত ফ্যাসিবাদী সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদ আমলের মতো গণমাধ্যমের স্বাধীনতা হরণ আমরা চাই না। তবে সেসময়কার সরকারের পদলেহনকারী কেউ যেন সচিবালয়ে এসে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে, খেয়াল রাখতে হবে।

সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ বলেন, সচিবালয় যেন অপেশাদার সাংবাদিকদের স্থান না হয়ে ওঠে সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পেশাদারিত্বের সাথে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান সাংবাদিকতার নানা সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সচিবালয় বিটের সাংবাদিকরা কীভাবে নতুন বাংলাদেশে আরও বেশি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন সেই বিষয়েও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেবস এর দপ্তর সম্পাদক আহসান কামরুল বলেন, সচিবালয় বিটের অনেক সাংবাদিক গত ১৭ বছর ফ্যাসিবাদের সহযোগী ছিল। সরকার পরিচালনার প্রাণকেন্দ্র সচিবালয়কে সেখান থেকে কীভাবে পেশাদারিত্বে ফিরিয়ে আনা যায়, আমাদের সবাইকে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গণমাধ্যমের স্বাধীনতা হরণ চাই না। তবে সচিবালয় যেন পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের ক্ষেত্র না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

জেবস এর সভাপতি রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন, বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েল, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, সিনিয়র সাংবাদিক মো: জাকির হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, ডিইউজের নির্বাহী সদস্য রাজু আহমেদ, ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেবস এর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেলসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930