• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল এর নবনির্বাচিত ১৪১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৫, ২০২৪
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,আন্তর্জাতিক কমান্ড কাউন্সিল এর নবনির্বাচিত ১৪১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

পর্তুগাল প্রবাসী মো মিজান মিয়াকে সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম আলী কে সাধারণ সম্পাদক করে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম এর স্বাক্ষরিত এক পত্রে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ,আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের ১৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেছেন। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয় । মাননীয় চেয়ারম্যান মো সোলায়মান মিয়া বলেন নব-নির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ও বহি বিশ্বে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংঘটিত করে বীর মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নানাভাবে সহযোগিতা ও মানব সেবায় বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ দেশবিরোধী স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে জাগ্রত/ সক্রিয় থেকে অগ্রণী ভূমিকা পালন করা, সংগঠনের চেয়ারম্যান আরো বলেন বীর মুক্তিযোদ্ধা পরিবার সুসংগঠিত না হইলে দেশ মহাসংকটে নিমজ্জিত হতে পারে।মহাসচিব শফিকুল ইসলাম বাবু তালিকা প্রকাশ করেন অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহ আলম পাঠান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম টিপু সুলতান, ভাইস চেয়ারম্যান মো জুয়েল মিয়া,সারোয়ার মাসুদ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শের আলী সাংগঠনিক সম্পাদক, রহিমুল ফারুক বাবু সাংগঠনিক সম্পাদক হাওয়ানুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক,শফিউল ও ইলিয়াস উপাচার প্রকাশনা সম্পাদক নির্বাহী সদস্য সাইফুল চৌধুরী, মিলন চৌধুরী, নুরুন্নবীর নিরব বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমিটির সহ-সভাপতি, জাহাঙ্গীর আলম বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদের সভাপতি, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31