• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সংলাপে অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের তাগিদ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সংলাপে অনতিবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠনের তাগিদ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্তার সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে গতকাল ঢাকার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ” াংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান ও ভবিষ্যত” শীর্ষক এক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। ছাত্রকল্যাণ ট্রাষ্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এর সভাপতিত্বে এ সংলাপে প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে অনতিবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। বাংলাদেশ চাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল নূরে আলম তালুকদার বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর ৬টি কশিশন গঠন করেছে কিন্তু অত্যন্ত দুৎখ ও পরিতাপের বিষয় আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। অথচ আমরা সবাই বলে থাকি শিক্ষা জাতির মেরুদন্ড, তাই যদি হয়ে থাকে তাহলে সবার আগে জাতিকে সুষ্ঠ সবলভাবে মাথা উঁচু করে দাড়াতে হলে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরী। তাই কাল বিলম্ব না করে সকল স্ট্যাক হোল্ডারদের সমন্বয়ে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী।

অনুষ্ঠানের প্রধান আলোচক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন, ফ্যাসিস্ট এবং সৈব্রাচার আওয়ামীলীগ সরকার গত ষোল বছরে শিক্ষা এবং বিচার ব্যবস্থাসহ দেশের সকল সংস্থার অবকাঠামোগুলো ধ্বংস করে দিংেছে। গত ৫ ই আগস্ট ছাত্র সমাজের নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেই স্বৈরাচার আওয়ামীলীগকে বিতারিড়ত করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। তাই এখন সময় এসেছে ধেশকে ঢেলে সাজানোর। সরকার যেহেতু ৬টি সংস্কার কমিশন গঠন করেছেন, তাই কালবিলম্ব না করে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরী। মাহাবুব উদ্দিন খোকন বলেন, আমার জানামতে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট গত ২৪ বছর অর্থ্যাৎ দুই যুগ যাবত দেশের শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে। তাই ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিনিধিও এ কমিশনে অন্তভ’ক্ত করতে হবে।

ছাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক সংক্ষেপে গত ২৪ বছরের ট্রাস্টের কার্যক্রম অনুষ্ঠানে তুলে ধরে বলেন, আজকের এই শিক্ষা সংলাপের সুপারিশমালা আমরা শিক্সা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নিকট তুলে ধররো।

বাংলাদেশ চাত্রকল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক ও প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় এ সংলাপে অন্যান্য দেও মধ্যে বক্তব্য রাখেন গণঅথিকার পরিষদের সাধারন সম্পাদক ফারুক হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি এবং বাংলাদেশ চাত্রকল্যাণ ট্রাস্টের পরিচালক আরিফুল ইসলাম জিয়া ও বিশ^বিদ্যালয় ক্যাম্পাসপত্রিকার সম্পাদক এবং প্রকাশক ড. এম হেলাল প্রমুখ।

ক্যাপশনঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্তার সংস্কার, শিক্ষানীতি এবং শিক্ষা কারিকুলাম পরিবর্তনের লক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ” াংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান ও ভবিষ্যত” শীর্ষক এক জাতীয় সংলাপে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930