• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হলো

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু হলো

বাংলাদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা ও সেবা শুরু করলো।স্টারলিংকের এই যাত্রার মাধ্যমে দেশের দুর্গম পাহাড় অঞ্চল বা ব্রডব্যান্ড-বঞ্চিত সীমান্ত কিংবা চরের জনপদ যেখানে এখনও ফাইবার অপটিক পৌঁছেনি, সেখানে উন্মোচিত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বোর্ডরুমে

শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টারলিংক এর যাত্রা শুরুর ঘোষণা আসে।  

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ নির্দেশনা ও উদ্যোগে বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে সেবা দিতে শুরু করেছে। এটি শুধু প্রযুক্তিগত নয় বরং আমাদের দেশের ডিজিটাল কাঠামোর জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র থেকে আগত স্টারলিংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন– স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস। এ সময় আরও ছিলেন– প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930