ইন্ডাষ্ট্রিঅল এর টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাষ্ট্রি ডিরেক্টর ক্রিস্টিনা হাজাগোস-ক্লসেন আজ ২৭ মে ২০২৪ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি এস এম মান্নান (কচি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মোঃ নাসির উদ্দিন, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক পরিচালক আশিকুর রহমান (তুহিন), এবং বিজিএমইএ এর স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্স এর চেয়ারম্যান আনম সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
তারা বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন ইস্যু, বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রমিকদের অধিকার ও কল্যান সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বলেন, পোশাক শিল্পের টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের কল্যানেকে বিজিএমইএ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তিনি পোশাক কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণের জন্য বিজিএমইএ এর চলমান প্রচেষ্টাগুলো তুলে ধরেন।
বৈঠকে বিজিএমইএ এবং ইন্ডাষ্ট্রিঅল কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রম অধিকার প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অর্জনকে এগিয়ে নেয়ার জন্য একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।