• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪
বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমদের সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

দেশের স্বনামধন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের অন্যতম প্রাচীন দ্বীনি শিক্ষাকেন্দ্র আমরুহা মাদ্রাসার সদরুল মুদাররিস, শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.)-এর সুযোগ্য নাতি আওলাদে রাসূল (সা.) সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী (হাফি.)।
শনিবার (৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দিপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরীফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা প্রমুখ।

আলাপ আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্রুপের দ্বীনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন। এসময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসলামের খেদমতে তাঁর সহযোগিতা কামনা করেন।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031