• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬
বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লার বরুড়ায় তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বরুড়া থানা প্রেসক্লাব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বরুড়া উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে ক্লাবের নিজস্ব উদ্যোগে এবং ‘আলোকিত সময় নিউজ টুয়েন্টি ফোর’-এর সার্বিক সহযোগিতায় উপজেলার প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (চাঁদর) বিতরণ করা হয়।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রনি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। শুধু সংবাদ পরিবেশনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকে বরুড়া থানা প্রেসক্লাব যেভাবে হাড়কাঁপানো শীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এভাবে এগিয়ে এলে কোনো মানুষই শীতে কষ্ট পাবে না।”
প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ তীব্র শীতে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের প্রতি মানবিক মমত্ববোধ থেকেই এই সামান্য উষ্ণতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও বরুড়া থানা প্রেসক্লাব জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেদের অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031